প্রথম ২ মাস মাসে ৳২০০ + ১০০% মানি-ব্যাক গ্যারান্টি — আজই আপনার স্টোর শুরু করুন!
নতুন · Eazifiy Pay

পার্সোনাল বিকাশ-নগদ নাম্বারেই অনলাইন পেমেন্ট নিন

মার্চেন্ট অ্যাকাউন্ট লাগবে না, গেটওয়ে ফি লাগবে না। চেকআউটে কাস্টমার আপনার নাম্বারে Send Money করে TrxID লিখে দেয়। সব পেমেন্ট টাকার পরিমাণ আর TrxID সহ এক তালিকায় আসে — ওয়ালেট দেখে এক ট্যাপে অর্ডার কনফার্ম করুন।

টাকা সরাসরি আপনার নাম্বারে আসে কোনো বিক্রিতে কমিশন নেই বিকাশ · নগদ · রকেট · উপায়

চেকআউট কাস্টমারের ফোনে

বিকাশনগদরকেটউপায়
এই নাম্বারে Send Money করুন 01XXX-XXXXXX
টাকার পরিমাণ ৳১,২৫০
TrxID BK7Q2M9XLP

আপনার অ্যাডমিন ভেরিফাইয়ের অপেক্ষায়

অর্ডার #1042

বিকাশ · ৳১,২৫০ · BK7Q2M9XLP

✓ কনফার্মবাতিল

অর্ডার #1041

নগদ · ৳৮৬০ · 7NX4T2QW

উদাহরণ — নাম্বার আর TrxID বানানো।

পার্সোনাল নাম্বারে টাকা নেওয়া: এখন আর Eazifiy Pay দিয়ে

এখন

  • –কাস্টমার স্ক্রিনশট পাঠায়, আপনি ওয়ালেট অ্যাপ খুলে একটা একটা মেলান
  • –পেমেন্টের তথ্য Messenger, WhatsApp আর ফোন কলে ছড়িয়ে থাকে
  • –এডিট করা স্ক্রিনশট আর পুরনো TrxID দিয়ে ঠকানো
  • –কেউ কনফার্ম না করলে অর্ডার আটকে থাকে

Eazifiy Pay দিয়ে

  • ✓সব পেমেন্ট এক তালিকায়: অর্ডার, টাকা, ওয়ালেট, TrxID
  • ✓TrxID লেখা অবস্থায় আসে, স্ক্রিনশট লাগে না
  • ✓একই TrxID দিয়ে কখনো দুইটা অর্ডার পেমেন্ট হয় না, কোনো স্টোরেই না
  • ✓৩০ মিনিটে অ্যালার্ট, ২৪ ঘণ্টায় ক্যাশ অন ডেলিভারি

চালু করতে ৪ ধাপ

  1. ধাপ ১

    নাম্বার দিন

    Settings › Payments-এ আপনার পার্সোনাল বিকাশ, নগদ, রকেট বা উপায় নাম্বার লিখুন। যে ওয়ালেট দেবেন, চেকআউটে শুধু সেগুলোই দেখাবে।

  2. ধাপ ২

    কাস্টমার পাঠায়

    চেকআউটে কাস্টমার আপনার নাম্বার দেখে Send Money করে, তারপর TrxID লিখে অর্ডার দেয়।

  3. ধাপ ৩

    আপনি কনফার্ম করেন

    অর্ডার টাকা আর TrxID সহ “ভেরিফাইয়ের অপেক্ষায়” থাকে। ওয়ালেট দেখে এক ট্যাপে কনফার্ম বা বাতিল করুন।

  4. ধাপ ৪

    কাস্টমার জানে

    কনফার্ম করলেই অর্ডার Paid হয়, আর কাস্টমার SMS পায় যে পেমেন্ট পৌঁছেছে।

যা যা পাচ্ছেন

৪টা ওয়ালেট

বিকাশ, নগদ, রকেট আর উপায়। যে নাম্বার দেবেন, চেকআউটে শুধু সেগুলোই দেখাবে।

ডেলিভারি চার্জ অ্যাডভান্স

ঝুঁকিপূর্ণ COD অর্ডারে শুধু ডেলিভারি চার্জ Send Money-তে আগে নিন, বাকিটা ডেলিভারির সময়।

ল্যান্ডিং পেজেও

স্টোরের চেকআউট আর ল্যান্ডিং পেজের অর্ডার ফর্ম — দুই জায়গাতেই চলে।

৩০ মিনিটে অ্যালার্ট

৩০ মিনিটেও কোনো পেমেন্ট কনফার্ম না হলে আপনার কাছে নোটিফিকেশন আর SMS যায়।

২৪ ঘণ্টায় ক্যাশ অন ডেলিভারি

এক দিনেও কনফার্ম না হলে অর্ডার বাতিল হয় না, ক্যাশ অন ডেলিভারি হয়ে যায়। দুই সময়ই আপনি বদলাতে পারবেন।

টাকা আপনার কাছেই

পেমেন্ট আপনার নিজের নাম্বারে যায়। Eazifiy টাকা ধরে রাখে না, কোনো ভাগও নেয় না।

দাম

যেকোনো Eazifiy প্ল্যানের সাথে অ্যাড-অন। ৩, ৬, ১২ বা ২৪ মাস একসাথে নিলে ১০% থেকে ২৫% ছাড়।

Pay Lite

৳১৯৯ / মাস

  • পার্সোনাল নাম্বারে Send Money
  • বিকাশ, নগদ, রকেট আর উপায়
  • ভেরিফাইয়ের তালিকা, অ্যালার্ট আর কাস্টমার SMS
  • Send Money-তে ডেলিভারি চার্জ অ্যাডভান্স

আগে থেকেই Eazifiy-তে আছেন? অ্যাডমিনের Subscription › Payment add-ons থেকে চালু করুন।

FAQ

Eazifiy Pay নিয়ে প্রশ্ন

উত্তর না পেলে মেসেজ করুন — আমরা WhatsApp-এ উত্তর দিই।

না। সাধারণ পার্সোনাল বিকাশ, নগদ, রকেট বা উপায় নাম্বারেই চলে।

বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট আছে? তাহলে বিকাশ চেকআউট কানেক্ট করুন

হাতে হাতে স্ক্রিনশট মেলানো বন্ধ করুন

Eazifiy-তে স্টোর খুলুন, তারপর Subscription › Payment add-ons থেকে Pay Lite চালু করুন।

স্টোর খুলুন