গ্রোসারি ফ্যাশনের মতো বিক্রি হয় না। একই প্রোডাক্ট যায় ৫০০ গ্রাম, ১ কেজি আর ৫ কেজিতে, কাস্টমার প্রতি সপ্তাহে একই কয়েকটা জিনিসই আবার কেনে, আর বেশিদিন পড়ে থাকা স্টক নষ্ট হয়। Eazifiy-র ফুড ও গ্রোসারি থিমে দাম, স্টক আর ডেলিভারির টুলগুলো ঠিক সেভাবেই সাজানো।
আমবাজার এই থিমে বানানো একটা পূর্ণ ডেমো স্টোর — ক্যাটাগরি ব্রাউজিং, ওজনের অপশনসহ প্রোডাক্ট পেজ, কার্ট আর চেকআউট; কাস্টমার ফোনে যেমন দেখবে হুবহু তেমন।
সাইনআপের সময় Organic Food থিম বেছে নিন — কয়েক মিনিটে স্টোরফ্রন্ট আর অ্যাডমিন প্যানেল লাইভ।
প্রোডাক্ট যোগ করুন নিজের ওজন বা পিস অপশনসহ, প্রতিটার আলাদা দাম আর আলাদা স্টক।
বিকাশ আর কুরিয়ার কানেক্ট করুন, তারপর ক্যাশ অন ডেলিভারি বা অ্যাডভান্স পেমেন্টে অর্ডার নিন।
একটা প্রোডাক্টে নিজের অপশন গ্রুপ রাখতে পারেন — ২৫০ গ্রাম, ৫০০ গ্রাম, ১ কেজি, ৫ কেজি, ১ লিটার, বা পিস হিসেবে — প্রতিটা অপশনের আলাদা দাম আর আলাদা স্টক। কাস্টমার যেটা নেয়, শেলফ থেকে সেটাই কমে।
চাল-তেলের বান্ডল বা ৪ পিসের প্যাক আলাদা প্রোডাক্ট হিসেবে বিক্রি করুন, অথচ ভেতরের প্রতিটা পি সের স্টক আলাদাভাবেই গোনা হবে। কম্বোর ভেতরে লুকিয়ে থাকার কারণে কিছু ওভারসেল হবে না।
অর্ডার কনফার্ম হওয়ার সাথে স্টক কমে, লো-স্টক অ্যালার্ট বলে দেয় কী রিস্টক করতে হবে, আর শেষ হয়ে যাওয়া আইটেম স্টোর থেকে হারিয়ে না গিয়ে প্রতিশ্রুত ডেলিভারি তারিখসহ অর্ডারযোগ্য থাকতে পারে।
উত্তর না পেলে মেসেজ করুন — আমরা WhatsApp-এ উত্তর দিই।
হ্যাঁ। অপশন গ্রুপের নাম আপনি নিজেই দেবেন — "সাইজ", "ওজন", যা মানায় — আর প্রতিটা অপশনের আলাদা দাম ও স্টক বসাবেন। ডেমো স্টোরটা ঠিক এভাবেই সাজানো।
হ্যাঁ। কম্বো নিজেই একটা প্রোডাক্ট, আর চাইলে ভেতরের প্রতিটা পিসের স্টকও ট্র্যাক করতে পারেন — একটা বান্ডল বিক্রি হলে ভেতরের পিসগুলো কমে যাবে।
বেশিরভাগ গ্রোসারি স্টোর শহরের ভেতরে সেম-ডে ডেলিভারির জন্য নিজের রাইডার আর বাকি জায়গার জন্য কুরিয়ার ব্যবহার করে। ছয়টা কুরিয়ার — পাঠাও, স্টেডফাস্ট, রেডএক্স, পেপারফ্ লাই, ই-কুরিয়ার আর ক্যারিবি — বিল্ট-ইন, অর্ডার ধরে ধরে বেছে নিতে পারবেন।
যেকোনো প্ল্যানে প্রথম ২ মাস মাসে ৳২০০, তারপর প্ল্যানের নিয়মিত দাম। কুরিয়ার ইন্টিগ্রেশন আর বিকাশ ও ক্যাশ অন ডেলিভারি চেকআউট প্রতিটা প্ল্যানের অংশ।
স্টোরফ্রন্ট, অ্যাডমিন প্যানেল, বিকাশ ও COD চেকআউট, কুরিয়ার ইন্টিগ্রেশন — যেকোনো প্ল্যানে।
মাসে ৳২০০ দিয়ে শুরু করুনকোডিং জানার দরকার নেই · যেকোনো সময় বাতিল