প্রথম ২ মাস মাসে ৳২০০ + ১০০% মানি-ব্যাক গ্যারান্টি — আজই আপনার স্টোর শুরু করুন!
নতুন · AI শপিং চ্যাট

যে AI চ্যাটবট কাস্টমারের উত্তর দেয় আর অর্ডারও নেয়

কাস্টমার যেকোনো সময় দাম, সাইজ, রং আর ডেলিভারি নিয়ে প্রশ্ন করে। আপনার Eazifiy স্টোরের AI চ্যাট আপনার নিজের পণ্য আর সেটিংস থেকে উত্তর দেয়, পণ্যের ছবি দেখায়, আর চ্যাটের ভেতরেই অর্ডার ফর্ম খুলে দেয়।

উত্তর আসে আপনার নিজের পণ্য থেকে বাংলা ও ইংরেজি Lite ও Premium-এ ফ্রি উত্তর

কাস্টমারের প্রশ্ন — এখন আর AI চ্যাট দিয়ে

এখন

  • –রাত ১২টার প্রশ্ন সকাল পর্যন্ত পড়ে থাকে, কাস্টমার অন্য জায়গা থেকে কিনে ফেলে
  • –স্টাফ বারবার একই দাম আর ডেলিভারির উত্তর লেখে
  • –প্রতিটা "আমার অর্ডার কোথায়?" কাউকে খুঁজে দেখতে হয়
  • –আগ্রহী কাস্টমার অর্ডার না করেই চলে যায়

AI চ্যাট দিয়ে

  • ✓দিন-রাত প্রতিটা প্রশ্নের উত্তর কয়েক সেকেন্ডে
  • ✓দাম, স্টক, সাইজ, ডেলিভারি চার্জ আর অফার আসে আপনার স্টোরের ডেটা থেকে
  • ✓কাস্টমার অর্ডার নম্বর আর ফোনের শেষ ৪ ডিজিট দিয়ে নিজেই অর্ডার দেখে
  • ✓চ্যাটের ভেতরেই অর্ডার ফর্ম খোলে, তাই প্রশ্ন থেকেই অর্ডার হয়

চার ধাপে চালু

  1. ধাপ ১

    চালু করুন

    Settings থেকে AI চ্যাট চালু করুন। আপনার স্টোর আর ল্যান্ডিং পেজে চ্যাট বাটন চলে আসবে।

  2. ধাপ ২

    কাস্টমার প্রশ্ন করে

    AI আপনার পণ্য আর স্টোর সেটিংস পড়ে কাস্টমারের ভাষাতেই উত্তর দেয়, সাথে পণ্যের ছবির কার্ড আর পরের প্রশ্নের সাজেশন।

  3. ধাপ ৩

    চ্যাটেই অর্ডার

    কাস্টমার তৈরি হলে চ্যাটের ভেতরেই অর্ডার ফর্ম খোলে। মিক্সড কম্বো অর্ডার রেফারেন্স নম্বরসহ আপনার হোয়াটসঅ্যাপে আসতে পারে।

  4. ধাপ ৪

    শিখিয়ে দিন

    AI যেসব প্রশ্নের উত্তর দিতে পারেনি সেগুলো Settings-এ আপনার জন্য অপেক্ষা করে। একবার উত্তর লিখে দিলে পরের বার AI সেটাই বলে।

কী কী করে

আপনার পণ্য চেনে

আপনার নিজের পণ্য, দাম, ভ্যারিয়েন্ট আর স্টক থেকে উত্তর দেয়, ছবিসহ অন্য পণ্যও সাজেস্ট করে।

অর্ডার নেয়

চ্যাটের ভেতরেই অর্ডার ফর্ম খোলে। চ্যাটের অর্ডারে AI CHAT ব্যাজ থাকে, আর অর্ডার থেকেই চ্যাটটা পড়া যায়।

আমার অর্ডার কোথায়

কাস্টমার অর্ডার নম্বর আর ফোনের শেষ ৪ ডিজিট দিয়ে নিজেই অর্ডারের অবস্থা দেখে।

আপনার কাছে পাঠায়

হোয়াটসঅ্যাপ, কল আর "মানুষের সাথে কথা বলুন" বাটন সবসময় এক ট্যাপ দূরে, আপনার স্টোরের নিজের নম্বরে।

অফার ও ডেলিভারি

AI চ্যাটের জন্য চিহ্নিত কুপন, আপনার ডেলিভারি চার্জ আর দোকান খোলার সময় "এখন খোলা" ব্যাজসহ দেখায়।

রিপোর্ট

Reports › AI chat-এ দেখুন কয়টা উত্তর, কত ক্রেডিট খরচ, চ্যাট থেকে কয়টা অর্ডার আর প্রতি টাকায় কত বিক্রি।

খরচ কত

১ ক্রেডিট = ১টা উত্তর। প্রতি মাসে আগে আপনার প্ল্যানের ফ্রি উত্তর খরচ হয়।

  • Starter: ফ্রি উত্তর নেই, ক্রেডিট প্যাক কিনে চালান
  • Lite: মাসে ১০০টা উত্তর ফ্রি
  • Premium: মাসে ৩০০টা উত্তর ফ্রি
  • ক্রেডিট প্যাক ৳১৯৯-এ ৬০০টা উত্তর থেকে শুরু, বিকাশে পেমেন্ট; ক্রেডিট থাকে ১২ মাস

ক্রেডিট শেষ হলে চ্যাট বাটন নিজে থেকেই লুকিয়ে যায়, তাই হঠাৎ কোনো বিল আসে না।

FAQ

AI চ্যাট নিয়ে প্রশ্ন

উত্তর না পেলে মেসেজ করুন — আমরা WhatsApp-এ উত্তর দিই।

না। দাম, স্টক, ডেলিভারি চার্জ, অফার আর অর্ডারের তথ্য আসে আপনার স্টোরের ডেটা থেকে। AI শুধু সেগুলো দিয়ে উত্তরটা লেখে।

ফেক অর্ডারও কমাতে চান? ফেক COD অর্ডার কমানোর উপায়

আপনার স্টোরে AI চ্যাট বসান

যেকোনো প্ল্যান প্রথম ২ মাস মাসে ৳২০০-তে শুরু।

স্টোর শুরু করুন